দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি  

দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি  

Jan 31, 2026 - 20:24
 0
দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি  


দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। শনিবার (৩১ জানুয়ারী) সকাল থেকে সখিপুর, কুলিয়া, নওয়াপাড়া ইউনিয়নে জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া ঈদগাহ বাজারে নির্বাচনী পথসভা ও কুলিয়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এদিকে, কুলিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী মাজিদা খাতুনের সভাপতিত্বে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মোজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী সহ আরো অনেকে। এছাড়া সখিপুর ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী আনজুমানারা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, সেক্রেটারি আফছার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন ময়না সহ আরো অনেকে। উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে মহিলা জামায়াতের সভানেত্রী শরিফা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারি এনামুল কবির বকুল সহ আরো অনেকে। এদিকে মহিলা সমাবেশ ছাড়াও সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে পথসভায় ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদারের সভাপতিত্বে সেক্রেটারী আফসার আলীর পরিচালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসন পরিচালক প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তালেব বুলবুল প্রমুখ।

এসব সভায় আগামী ১২ ফেব্রুয়ারী জামায়াতের মনোনিত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানানো হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow