সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ, দুই প্রতিষ্ঠানের অর্থদণ্ড

Aug 24, 2026 - 19:48
 0
সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ, দুই প্রতিষ্ঠানের অর্থদণ্ড

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বিভাগের পৃথক অভিযানে সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দের পর তা ধ্বংস করা হয়েছে। 

অভিযানে প্রতিষ্ঠান দুটি হলো শহরের শহীদ তুলশীরাম সড়কের মেসার্স ইসলাম ট্রেডার্স ও শেরেবাংলা সড়কের (তামান্না সিনেমা হল সংলগ্ন) মেসার্স মন্ডল ট্রেডার্স। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। এসময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলামসহ সৈয়দপুর পুলিশ সদস্যরা। 

উপজেলা কৃষি বিভাগের সুত্র জানায়, শহরের তামান্না সিনেমা হল মোড়ে মেসার্স মন্ডল ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দোকানে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। পরে এসব কীটনাশক জব্দ করা সহ দোকান মালিক মো. আ. সালামের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

এরআগে শহরের শহীদ তুলশীরাম সড়কের সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের সারের গোডাউনে অভিযান চালায় উপজেলা কৃষি দপ্তর। সেখানে সার বিক্রির রেজিস্ট্রারে ক্রেতা হিসেবে কৃষকের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকায় ও গোডাউনের পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় সার ডিলার নুরুল হক শাহ্কে২০ হাজার টাকা জরিমানা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow