কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বর্ডার গার্ড বাংলাদেশ উকশা বিওপির কমান্ডার সুবেদার কবির হোসেন, নলতা ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,আনসার ও ভিডিপি অফিস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালিগঞ্জ কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ, বাল্যবিয়ে বন্ধে তদারকি, অবৈধ বালু ব্যবসায়ী ও চিংড়িতে পুশের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, সর্বস্তরের মানুষের নিরাপদ বিচরণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
What's Your Reaction?