নাটোরে আলু ও সুপারীবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

Mar 13, 2026 - 21:57
 0
নাটোরে আলু ও সুপারীবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সাথে সুপারী ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক চালক ও আহত হয়েছে অপর চালক ও ২ সহকারী। শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। সে আলুবাহী ট্রাকের চালক ছিলেন এবং সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।


বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারীভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক দুইটিকেও জব্দ করা হয়েছে।     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow