প্রথমবর্ষেই সাড়া জাগাল মানসাই সাহিত্য উৎসব

Mar 27, 2026 - 09:39
 0
প্রথমবর্ষেই সাড়া জাগাল মানসাই সাহিত্য উৎসব

পার্থ নিয়োগী: গত ১৫ মার্চ মাথাভাঙার নজরুল সদনে নৈষ্ঠিক আকাদেমির উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম বছরের ‘মানসাই সাহিত্য উৎসব’।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানী তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ডক্টর মহেন্দ্রনাথ রায়।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লাজরুপা দত্ত। স্বাগত ভাষণ দেন মানসাই সাহিত্য উৎসব কমিটির সভাপতি  ডঃ কালিপদ বর্মন।

এদিনের অনুষ্ঠানে মানসাই স্মারক সন্মান প্রদান করা হয় পদ্মশ্রী ও বঙ্গরত্ন প্রাপ্ত বিজ্ঞানী  প্রফেসর ডঃ মহেন্দ্রনাথ রায়, কবি সন্তোষ সিংহ, কবি ও ও গীতিকার জগদীশ আসোয়ার, কবি ও সম্পাদক অমর চক্রবর্তীসহ আরও বেশ কিছু গুণীজনকে।  নৈষ্ঠিক সন্মান প্রদান করা হয় কবি অনুভব সরকারকে। এরপর উৎসব কমিটির তরফে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। প্রথম পর্বের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডঃ সাথী নন্দী।

‘সাহিত্যের বিশুদ্ধ চর্চার এক বিকল্প পাকঘর’ শীর্ষক একটি অসাধারন আলোচনার আয়োজন করা হয়। ‘ ডিজিটাল সময়ে সাহিত্য- সংকট না সম্ভাবনা?’ নামে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সকলের মন জয় করে নেয়।‘

সময়ের পরিবর্তন ও সমকালীন নাটক’ বিষয় নিয়ে আরেকটি মনোজ্ঞ একক আলোচনার আয়োজন করা হয়।

আলোচনা করেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব ও নাট্য পরিচালক তথা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রণব কুমার ভট্টাচার্য। বেশ ভাল ছিল ‘ সময়ের রুপান্ত্র ও সমকালীন কবিতার ভাষা’ নিয়ে আলোচনা অনুষ্ঠানটি। ‘সমকালীন বাস্তবতা ও ছোট গল্পের নতুন পাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটিও বেশ প্রানবন্ত ছিল। ‘উত্তরের জনপদ ও উত্তরের ভাবনা’ বিষয় নিয়ে কবি সুবীর সরকারের একক বক্তব্যটি ছিল সত্যিই অসাধারণ।

সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। বিভিন্ন অনুষ্ঠানের মাঝে মাঝে কবিতা পাঠের আসর অনুষ্ঠানে এক অন্যমাত্রা এনে দেয়। এই সাহিত্য উৎসবের সমাপ্তি ঘোষণা করেন মানসাই সাহিত্য উৎসব কমিটির আহ্বায়ক মনোজ কুমার বর্মন।

এদিনের সমগ্র অনুষ্ঠানটি দক্ষ হাতে সঞ্চালনা করেন মৌলি বর্মন, রীতা মোদক ও দেবাশিস ভট্টাচার্য। সব মিলিয়ে প্রথম বছরের মানসাই সাহিত্য উৎসব সাড়া ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও।

এই প্রসঙ্গে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক মুকুল রায় বলেন ‘এধরনের সাহিত্য উৎসব দুই বাংলার জন্যই খুব প্রয়োজন। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে থাকা আমার অনেক পরিচিত সাহিত্যিক যারা এই মানসাই সাহিত্য উৎসবে অংশ নিয়েছিল তাদের কাছে শুনেছি এই উৎসবকে নিয়ে উৎসাহের কথা। মুকুল রায় বলেন, ইচ্ছে আছে সামনের বছর মানসাই সাহিত্য উৎসবে অংশ নেবার’।

সব মিলিয়ে প্রথম বছরের মানসাই সাহিত্য উৎসব এক মাইল স্টোন হয়ে থাকল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow