কালিগঞ্জে হাইব্রিড সোলার সেচপাম্প স্থাপনে দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে হাইব্রিড সোলার সেচপাম্প (সোলার আইপিএস, অফগ্রিড ও অনগ্রিড বিদ্যুৎ) স্থাপনে ইলেক্ট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০ টা থেকে উত্তর কালিগঞ্জে অবস্থিত বেসরকারি সংস্থা 'কুটির' এর প্রশিক্ষণ কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কুটির এর সহযোগিতায় এবং সরদার ইলেক্ট্রনিক্স ও ঢাকার রান অ্যাসোসিয়েশন আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কুটিরের সভাপতি মাস্টার জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।
কুটিরের নির্বাহী পরিচালক ও সরদার ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সনাতনী ফাউন্ডেশনের সভাপতি প্রসেনজিৎ হালদার, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা প্রমুখ।
বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে হাইব্রিড সোলার স্থাপন, সৌর সেচপাম্প ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধনসহ অফগ্রিড ও অনগ্রিড বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেন কুটির এর রিসার্চ পার্সন দেবব্রত সরকার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ৪৫ জন ইলেক্ট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
What's Your Reaction?