আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Mar 26, 2026 - 21:16
 0
আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
বিএম আলাউদ্দীন আশাশুনি (সাতক্ষীরা): 
আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, অফিস, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসন ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত'র নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, উপজেলা জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠন, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব ও আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বাজার বণিক সমিতি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন।
 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় উপজেলা মডেল মসজিদে। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত'র সভাপতিত্বে আলোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow