সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা শাহীন

Mar 30, 2026 - 18:14
 0
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা শাহীন
ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ছয় পরিবারের পাশে দাড়ালেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের নিয়ামতপুর ভজে পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন। এসময় তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন আপনারা যাতে সরকারিভাবে সহায়তা পান,সেজন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন। পরে জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের নারীদের মাঝে শাড়ী ও নগদ অর্থ প্রদান করেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে বিকেলে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার ও কম্বল প্রদান করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকলিমা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং ওইসব শুকনো খাবার বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা করা হবে বলে জানান। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

গত রবিবার (২৯ মার্চ)  দিবাগত রাত সাড়ে ১২ টায় সৈয়দপুর শহরের নিয়ামতপুর ভজেপাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই এলাকার ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।      আগুনের লেলিহান শিখায় পরিবারগুলোর ১১টি আধাপাকা টিনসেট ঘর, নগদ অর্থ, চাল, মূল্যবান আসবাবপত্র কাপড়চোপড়, ইলেকট্টোনিক্স সামগ্রীসহ ২০ লাখ টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েয়ে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

জানা যায়, ঘটনার দিন গভীর রাতে সৈয়দপুর শহরের উল্লিখিত এলাকার শফিকুল ইসলামের ভাড়াটিয়া বিধবা আসমা বেগমের শয়ন কক্ষ থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশে থাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ভাড়াটিয়া আসমা বেগমের ছাড়াও শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম ও মোকছেদুল ইসলামেরসহ ছয়টি পরিবারের ১১টি আধাপাকা টিনসেট ঘর এবং ঘরের মধ্যে থাকা মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, বৈদ্যূতিক সামগ্রীসহ সব কিছুই ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা নিজেদের পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। গভীর রাতে আগুনের বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থা থেকে কোন রকমে জীবনে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই পরিবারগুলোর সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। বর্তমানে অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণ খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আবু হাশেম বলেন, আগুনের খবর পেয়ে তাঁর  সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পোঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। মশা নিধনের কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow