শ্যামনগরের হত্যাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ার্দার গ্রেফতার

Apr 25, 2026 - 19:29
 0
শ্যামনগরের হত্যাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ার্দার গ্রেফতার
ছবি: রবিউল জোয়ার্দার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত আমিরুল, আকিজ, আছাদুল্লাহ গালিব ও সফি মোড়ল হত্যা মামলার আসামি দুর্ধর্ষ রবিউল জোয়ার্দারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

২৪ এপ্রিল (শুক্রবার) প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর বিশেষ টিম পলাতক অবস্থায় খুলনা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই রবিউলকে শ্যামনগর থানায় হস্তান্তর করে।

রবিউল জোয়ার্দার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের ওয়াজেদ জোয়ার্দারের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা, অস্ত্র উদ্ধারসহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান হত্যা মামলার স্বাক্ষীদের হুমকি দেয়ার পাশাপাশি তাদের বাড়িঘরে হামলার ঘটনায় ও সম্প্রতী চাঁদাবাজির অভিযোগের একটি মামলা হয়। হত্যাকান্ডসহ পুর্বের সব মামলায় জামিনে থাকলেও সর্বশেষ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। র‌্যাব সদস্যরা থানায় হস্তান্তরের পর রবিউলকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow