সাতক্ষীরার আশাশুনিতে গাঁজাসহ আটক-১

Apr 25, 2026 - 19:49
 0
সাতক্ষীরার আশাশুনিতে গাঁজাসহ আটক-১
ছবি: গাঁজাসহ আটক মোহাম্মদ আবুল হোসেন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ একজনকে আটক করেছে। 
থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই তারিক উর রহমান শুভ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুর রউফ সানা এর বাড়ির সামনে রাস্তার উপর থেকে বল্লভপুর হিন্দুপাড়ার মৃত ফটিক গাজীর ছেলে মোহাম্মদ আবুল হোসেনকে ২১৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এ ব্যাপারে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ২৩/৬২ (তাং ২৩/৪/২৬) নং মামলা রুজু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow