বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদেরটিম একটি মানবিক পরিবার’ এর আয়োজনে এবং ‘আমাদের যুব টিম’ এর বাস্তবায়নে উপজেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে’ এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে ফুলের চারা বিতরণ
পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্যকে ধারণ করে বিকাল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিতরণ করা হয়। প্রকৃতির সৌন্দর্য রক্ষা এবং সুবজায়নকে উৎসাহিত করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। চারা হাতে পেয়ে দর্শনার্থীরা ব্যাপক উচ্ছাবাস প্রকাশ করেন এবং সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
প্লাস্টিক ও পলিথিন মুক্তকরণ অভিযান চারা বিতরণের পাশাপাশি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সংগঠনের সদস্যরা পর্যটন কেন্দ্রের চারিপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষতিকর প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য কুড়িয়ে তা নির্দিষ্ট স্থানে অপসারণ করেন। এর মাধ্যমে পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতার এক দারুণ বার্তা পৌঁছে দেওয়া হয়।
"পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একই সাথে প্লাস্টিক দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। রূপসী ম্যানগ্রোভের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
সংগঠনের নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম এর সরাসরি নেতৃত্বে উক্ত কর্মসূচিতে সংগঠনের নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সদস্যরা জানান, সমাজ ও পরিবেশের কল্যাণে তাদের এই মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?