সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  

Jun 25, 2026 - 20:53
 0
সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  
অনলাইন ডেস্ক : সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তরের হলরুমে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পিস ফ্যাসালিটেটর গ্রুপ- পিএফজি'র অ্যাম্বাসেডর ও সুজন- সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাংবাদিক শরিফুল্লা কায়সার সুমন ও আমিনা বিলকিস ময়না।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের শতাধিক নারী প্রতিনিধি অংশ গ্রহণ করেন।  সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সম্প্রতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow