সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলো ইউজিসির প্রতিনিধি দল

Jan 17, 2026 - 17:21
Jan 26, 2026 - 23:39
 0
সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলো ইউজিসির প্রতিনিধি দল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ইউজিসি’র প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে আসেন। এ প্রতিনিধি দলে ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ড. সুলতান মাহমুদ ভুঁইয়া ও সিনিয়র সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন। 

ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অব.) নাসিম হোসেনসহ, সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইউজিসি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বাউস্টের সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এ সময় ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন।

ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং সেশনজট মুক্ত শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন পরিদর্শন শেষে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই পরিদর্শনের মাধ্যমে বাউস্টের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন বলে বিশ্ব বিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

                                                                                   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow