বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত যোগদান করেছেন।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি নতুন কর্মস্থলে আশাশুনি উপজেলায় যোগদান করেন। তিনি চট্টগ্রাম জেলার সাতকাহনিয়া উপজেলার অধিবাসী। ৩৬ তম বিসিএস ক্যাডার সুজন দাশ গুপ্ত (১৮৩২২) সিনিয়র সহকারী কমিশনার হিসাবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত যোগদান কালে তিনি বলেন, আশাশুনি উপজেলায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি, যতোদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো। এছাড়া উপজেলায় সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি উপজেলা সহকারী কমিশনার ভূমি এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।