শ্যামনগর ফিলিং স্টেশনে কালিগঞ্জের যুবদল নেতা বাবুর হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন

Apr 18, 2026 - 19:54
Apr 18, 2026 - 19:59
 0
শ্যামনগর ফিলিং স্টেশনে কালিগঞ্জের যুবদল নেতা বাবুর হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ  উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শহিদুন্নবী বাবু প্রকাশ্যে শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ী লুট সহ স্টেশন মালিককে হত্যার হুমকি প্রদানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় শ্যামনগর ফিলিং স্টেশনের অফিসে মালিকের পক্ষে  ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিল্লাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্যামনগর ফিলিং স্টেশন থেকে প্রতিদিন এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার গ্রাহকদের নিয়ম মেনে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহ করে আসছি। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।” তিনি জানান, শনিবার উপজেলা প্রশাসন শুধুমাত্র নূরনগর ইউনিয়নের জন্য জ্বালানি তেল সরবরাহের বরাদ্দ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে নির্দেশনা উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল ফিলিং স্টেশনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত আকারে কিছু যানবাহনে তেল সরবরাহ করা হলে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, এ সময় সাতক্ষীরা-০৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন ভাতিজা ও কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শহিদুন্নবী বাবু ও তার দলবল চরম অভদ্র আচরণ করে এবং ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকে দেয়ার ঘোষণা দেন। এমন কি স্টেশন মালিক নাহেদী নাজনীনকে অকথ্যভাষায় গালিগালাজ কতার অনুসারীদের নিয়ে ফিলিং স্টেশনে প্রবেশ করে বিশৃঙ্খলা শুরু করেন। বিল্লাল হোসেন বলেন, “একপর্যায়ে তারা পাম্পের মালিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও ভয়ভীতি দেখানো হয়। এমনকি মৌতলা এলাকার ওপর দিয়ে কোনো তেলবাহী গাড়ি চলাচল করলে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।” এই ঘটনার পর থেকে ফিলিং স্টেশনটির মালিক ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। যেকোনো সময় বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের জন্য শ্যামনগর ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুন্নবী বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্যামনগর উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে কালিগঞ্জ উপজেলা থেকে জ্বালানি সংগ্রহের জন্য শ্যামনগর উপজেলাতে এসে কালিগঞ্জ উপজেলা যুবদল নেতার ক্ষমতা প্রদর্শন করে জোরপূর্বক জ্বালানি সংগ্রহের পায়তারা চালানো, তেলের গাড়ি লুটের ভয়ভীতি প্রদর্শন সহ স্টেশন মালিককে হত্যার হুমকি শ্যামনগর ফিলিং স্টেশন এলাকায় চরম উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর ফিলিং স্টেশনের মালিক কর্মচারীসহ স্থানীয় জনতা তেল সরবরাহের নিরাপত্তার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow