ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে: বিলকিস ইসলাম এমপি
নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম এমপি বলেছেন ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি সফলতার কথা জনগনের মাঝে পৌঁছে দিতে হবে। আমরা সরকারে আছি, তাই আমার জায়গা থেকে আমি এলাকার উন্নয়নের জন্য সবকিছু করবো। এজন্য সবাইকে সুসংগঠিত থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে।
শুক্রবার (১৫) মে রাতে বিমানযোগে ঢাকা যাওয়ার আগে সন্ধ্যায় সৈয়দপুর শহরের শহীদ ডা.জিকরুল হক সড়কস্থ বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি ওইসব কথা বলেন।
এরআগে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, বিএনপি নেতা মতিউর রহমান মতি, ইউপি সদস্য আনারুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, খালিদ হাবিব, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংসদ সদস্য বিলকিস ইসলাম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নীলফামারী জেলায় এমপি না পেলেও আমরা সরকারে আছি। এজন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, তাই আমরা দলের শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যাবো। তবে মনে রাখতে হবে কোন অন্যায়ের কাছে নতি শিকার করবো না আমরা।
সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সচেষ্ট থেকে সমস্যা সম্ভাবনার কথা সংসদে তুলে ধরবেন জানিয়ে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আপনাদের সাথে নিয়মিত বৈঠক করা হবে, সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সচেষ্ট থাকবো।
উল্লেখ্য আগামি মঙ্গলবার (১৯মে) পবিত্র হজব্রত পালনের জন্য সৌদিআরব যাবেন তিনি।
What's Your Reaction?