পপকন বিক্রির অন্তরালে গাঁজার ব্যবসার অভিযোগে ব্যবসায়ী জালাল গ্রেফতার

May 17, 2026 - 19:27
 0
পপকন বিক্রির অন্তরালে গাঁজার ব্যবসার অভিযোগে ব্যবসায়ী জালাল গ্রেফতার
৯াঁজা বিক্রির অভিযোগে গ্রেফতার জালাল (৫৫)

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় পপকন বিক্রির অন্তরালে গাঁজ বেচাকেনা করে আসছিলেন  জালাল ওরফে পপকন জালাল (৫৫)। দীর্ঘদিন ধরে স্থানীয়দের এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।  কিন্তু প্রমাণের অভাবে কিছুই করা যাচ্ছিল না। পপকনের আড়ালে মাদক বেচকেনার বিষয়ের খবরটি যায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের কাছে। তাঁরা এমন তথ্য আমলে নিয়ে নজরদারিতে রাখেন ওই পপকন বিক্রেতাকে। পরে তাঁরা জানতে পারেন সে (জালাল) গাঁজার চালান নিয়ে তার বাড়িতে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৬মে) রাতে শহরের হাতিখানা উর্দুভাষীদের ক্যাম্পে মৃত সামছু'র পুত্র জালালের বাসা ঘেরাও করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যারা। পরে সংস্থাটির পরিদর্শক ভূপতি কুমার সরকারের নেতৃত্বে ক্যাম্পের ওই বাসায় অভিযান চালিয়ে জালালের শয়নকক্ষে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে সেখানে থাকা খাটের ওপর তোষকের নীচ থেকে পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী জালাল ওরফে পপকন জালালকে। 

এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে সে জানায় পপকনের আড়ালে মাদক বেচকেনা করে আসছিল৷ রাতেই মাদক ব্যবসায়ী জালালকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক ভূপতি কুমার সরকার।

জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.  রেজাউল করিম রেজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক উদ্ধার এবং আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামি জালালকে রবিবার (১৭ মে)  সকালে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য এরআগে গত ১৩ মে শহরের নয়াবাজার সুড়কিমিল এলাকায় মাদক ব্যবসায়ী ভোলার (৩৮) বাসায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি সংস্থাটি

এ ব্যাপারে ভোলাকে আসামি করে ওইদিন থানায় একটি মামলা করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow