গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

May 19, 2026 - 22:11
 0
গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার মোট ৭৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচার নিষ্পত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। দক্ষ পরিচালনা, দ্রæত বিচার নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

জানা গেছে, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। স্থানীয় ছোটখাটো বিরোধ, পারিবারিক দ্বদ্ব, জমিজমা সংক্রান্ত সমস্যা ও সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে এ ইউনিয়ন পরিষদ। গত সোমবার (১৮ মে) জেলা গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিকী সমন্বয় ৬মাসের কার্যক্রমের ভিত্তিতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হিসেবে মনোনিত হয়।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, “ মানুষের ছোট খাটো সমস্যা গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা সবসময় নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। এ অর্জন ইউনিয়নবাসীর এবং পরিষদের সকল সদস্য ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

এদিকে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow