কালিগঞ্জের বিষ্ণুপুরে বিএনপির ইফতার মাহফিল
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ) বিকেলে বিষ্ণুপুরের এমএমপুর চৌমুহনী হাইস্কুল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলীম আল-রাজি তাপসের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মাহমুদ ছট্ট, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দীন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক রেজাউল করিম, সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহিদ আলম, প্রচার সম্পাদক আলতাফ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, কুশুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নাসিরউদ্দীন, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ ইয়াছিন আলী, বিষ্ণুপুর ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবর আলী, ৮নং ওয়ার্ড সভাপতি জালাল গাজী, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আক্তারসহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, সদস্য সচিব শিমুল হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেন উত্তর বন্দকাঠি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান।
What's Your Reaction?