নাওয়াপাড়া ও শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘সবুজ ও সহনশীল গ্রীন স্কুল’ ঘোষণা

Sep 9, 2026 - 19:21
 0
নাওয়াপাড়া ও শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘সবুজ ও সহনশীল গ্রীন স্কুল’ ঘোষণা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ ও সহনশীল গ্রীন স্কুল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় দুটির প্রাঙ্গণে পৃথকভাবে এ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে বিদ্যালয় দুটির আঙিনা সবুজায়ন ও নবায়নের মাধ্যমে ‘গ্রীন স্কুল’ হিসেবে ঘোষণা করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশকে আরও সবুজ, সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নাওয়াপাড়া চাইল্ড সভাপতি মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাজাহান আলী এবং সাতক্ষীরা জেলার ডিআরআর প্রতিনিধি আনজির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, শিমুলিয়া ভিডিএসের সভাপতি মমিনুর রহমান, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আসানুল হক এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নিলাদ্রি বিশ্বাস।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক সবুজায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রীন স্কুল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

তারা আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ সবুজ ও সুন্দর রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা তৈরি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow