কালিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

Mar 10, 2026 - 20:32
 0
কালিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনের বাস্তবসম্মত দিক ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাসির উদ্দীন, বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারী প্রমুখ।

সেমিনারে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow