কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

Mar 10, 2026 - 20:37
 0
কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি: যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় দিন। এ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow