কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল

Mar 10, 2026 - 20:42
 0
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দের একাংশ।

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।


বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সদস্য আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow