জগন্নাথপুর পৌরসভাৱ মেয়ৱ পদে চমক দেখাতে পাৱেন বিএনপি নেতা আব্দুল মতিন লাকি

Mar 11, 2026 - 20:54
 0
জগন্নাথপুর পৌরসভাৱ মেয়ৱ পদে চমক দেখাতে পাৱেন বিএনপি নেতা আব্দুল মতিন লাকি
ছবি: বিএনপি নেতা আব্দুল মতিন লাকি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই জগন্নাথপুরের সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আসন্ন পৌৱসভা নির্বাচনের গুনজন শুরু হলে ইতিমধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন,তিনি পৌৱ শহৱেৱ ৪নং ওৰ্য়াডেৱ হবিবপুৱ দক্ষিন পাড়াৱ সন্তান। আব্দুল মতিন লাকি প্ৰচাৱ প্রচারণায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে ব্যাপক সারা সমর্থন পাচ্ছেন,এই তরুণ নেতৃত্ব যেমন এগিয়ে নিবে পৌৱসভা কে, আব্দুল মতিন লাকি জানান,এক সময়ে পৌৱ শহৱ এলাকার সকল গ্ৰামে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সকল কাজে সম্পৃক্ত ছিলাম, এখন জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই,, আমি কথা দিচ্ছি আমি পৌৱসভাৱ মেয়ৱ পদে নির্বাচিত হলে, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কোন পার্থক্য থাকবেনা, সবার পরামর্শ ও দিক নির্দেশনা নিয়ে কাজ করে যাবো,আমি চাই এই অবহেলিত জগন্নাথপুৱ পৌৱসভা কে মডেল পৌৱসভা হিসাবে গড়ে তুলতে, যদি আপনাদের সন্তান ও ভাই হিসাবে আমাকে সুযোগ করে দেন,ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ টা দিয়ে আপনাদের কে নিয়ে কাজ করে যাবো,ইতিমধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে উৎসাহ যুগিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন, সারাজীবন আমি এবং আমার পরিবার তাদের এই নিঃস্বার্থ ভালবাসার কাছে চিরকৃতজ্ঞ থাকবো,,, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আমার স্বপ্ন পুরণে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জগন্নাথপুর উপজেলা নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী, দানবীর, গরীব দুঃখি মেহনতি মানুষের বন্ধু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকি। 

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা মোঃ আবদুল মতিন লাকি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের কারণে তিনি জগন্নাথপুর-শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ব্যক্তিজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে। সেই আদর্শকে ধারণ করেই তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকন্ড চালিয়ে যাচ্ছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস থেকে পিছপা হননি কখনও ।

উপজেলায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।তাছাড়া দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তিতে তিনি এগিয়ে রয়েছেন।

এদিকে তার সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর জগন্নাথপুর পৌরসভার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে উৎসাহ ও আলোচনা তৈরি হয়েছে।

অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়নে নতুন গতি আসতে পারে। মোঃ আব্দুল মতিন লাকি বলেন, “পরিকল্পিত উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনগণের সেবক হিসেবে সব সময় পৌরবাসীর পাশে থাকাই আমার মূল লক্ষ্য।” তিনি একটি আধুনিক পৌরসভার স্বপ্ন পূরণে জনবান্ধব মাদক মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ইভটিজিং মুক্ত পৌরসভা বিনির্মাণে তরুণ নেতৃত্ব আব্দুল মতিন লাকি পৌরবাসীর দোয়া প্রার্থী।

এলাকার সচেতন মহল বলছেন, আগামী পৌরসভা নির্বাচনে একজন সৎ গ্রহনযোগ্য এবং দায়িত্বশীল ব্যক্তি মোঃ আব্দুল মতিন লাকি মেয়র নির্বাচিত হলে জগন্নাথপুর পৌরসভার দৃশ্য ও অদৃশ্য সমস্যাগুলো সমাধান হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow