সাতক্ষীরার কালিগঞ্জে নেশার সিরাপসহ যুবক আটক

Mar 13, 2026 - 16:45
 0
সাতক্ষীরার কালিগঞ্জে নেশার সিরাপসহ যুবক আটক
ছবি: মোস্তাফিজুর রহমান (৩৬)
সাতক্ষীরার কালিগঞ্জে নেশার সিরাপসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নেশাজাতীয় ইউনিসিরেক্স সিরাপসহ মোস্তাফিজুর রহমান (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে  উপজেলার মৌতলা বাজার এলাকা থেকে ৪ বোতল সিরাপসহ তাকে আটক করা হয়।

আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় মৌতলা বাজার এলাকায় সামাদ শেখ নামে এক ভ্যানচালক রাস্তায় ভ্যান রাখার অপরাধে ঘুষি মারেন মোস্তাফিজুর রহমান।

একপর্যায়ে উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোস্তাফিজুরের কাছে থাকা ৪ বোতল ইউনিসিরেক্স সিরাপ নিচে পড়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে জনতা তাকে মোটরসাইকেলসহ আটক করে। তবে আটক হওয়ার পর মোস্তাফিজুর দাবি করেন, মোটরসাইকেলটি তার নয়।

পরে প্রকৃত মালিক মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী বাবু ঘটনাস্থলে এসে তার মোটরসাইকেলটি নিয়ে যান।

পরবর্তীতে স্থানীয়রা আটক মাদক ব্যবসায়ীকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow