দেবহাটায় মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও ইফতার মাহফিল

Mar 8, 2026 - 21:02
 0
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও ইফতার মাহফিল

দেবহাটা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত ও ইফতার অনুষ্ঠান করেছেন দেবহাটার বীরমুক্তিযোদ্ধারা।

রবিবার (৮ মার্চ) দেবহাটা উপজলার টাউনশ্রীপুরস্থ ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারতে অংশ নেন মুক্তিযোদ্ধারা। পরে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইফতার অনুষ্ঠানে অংশ তারা।

ইফতার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, সদস্য সচিব আব্দুল হামিদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুদ্ধকালীন কমান্ডার মোফাজ্জেল হোসেন মোফা, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে আব্দুল গফ্ফার, আবুল কাশেম মাস্টার, আব্দুল হক, আব্দুর রশিদ, আকবর আলী, নুর ইসলাম, কাজী ইদ্রিস আলী সহ বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

পরে ইফতার অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow