বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। প্রেস ক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়োবে আমীর নুরুল আফছার মুরতাজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, বিএনপি নেতা আঃ আলিম, ডাঃ শাহিনুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব ফেরদাউস হোসেন।
এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, রমজান মাস ধৈর্য্যের মাস, সংযমের মাস, কুরআন নাজিলের মাস। মানব ইতিহাসের শুরু থেকে রোজা ছিল, আজও আছে, সেষ পর্যন্তও থাকবে। আমরা একমাস রোজা রেখে যদি সংযম করতে পারি, মিথ্যা ত্যাগ করতে পারি, পাপ পরিহার করতে পারি, তাহলে সিয়াম সার্থক হবে। যে রোজা রেখে মিথ্যা, অপকর্ম, চোগলখুরি, অন্যায়-পাপ ছাড়তে না পারে তার রোজা রেখে লাভ নেই।
ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সংসদীয় আসনের উন্নয়ন ও জনমানুষের কল্যানে কাজ করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি আশাশুনি প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় তালিকা তৈরির জন্য পরামর্শ প্রদান করেন।